ইরানে ভূমিকম্পের আঘাত
আন্তর্জাতিক

ইরানে ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৪৯০ জন আহত হয়েছে।

আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

বুধবার ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয়ি শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। খবর সিজিটিএনের।

তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানি সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৩টা ৫১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আরও পড়ুন: সাজেকে যানচলাচল স্বাভাবিক

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) এর আগে জানিয়েছিল, ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি আর্মেনিয়া-আজারবাইজান-ইরানের সীমান্ত অঞ্চলের কাছে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, খোয়ি থেকে প্রায় ১১ দশমিক ৬ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

আরও পড়ুন: তুষারধসে ১০ পর্বতারোহী নিহত

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম খোয়ির জরুরি চিকিৎসা বিভাগকে উদ্ধৃত করে বলেছে, ‘এখন পর্যন্ত ৩৯০ জন আহত হয়েছে, তাদের মধ্যে ৬৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা