আন্তর্জাতিক

পাল্টা মিসাইল ছুড়ল দক্ষিণ কোরিয়া

সান নিউজ ডেস্ক : উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিনের মাথায় এবার পাল্টা চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। বুধবার (৫ অক্টোবর) পূর্ব সাগরে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশ দু’টি।

আরও পড়ুন : সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

পূর্ব সাগরটি সাধারণত জাপান সাগর নামে পরিচিত। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ইয়োনহাপ।

এর আগে মঙ্গলবার পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জবাবে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র প্রত্যেকে দু’টি করে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সবগুলো ক্ষেপণাস্ত্রই নকল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

আরও পড়ুন : বাস খাদে, নিহত ২৫

মঙ্গলবার উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। জাপান বলছে, প্রশান্ত মহাসাগরে পড়ার আগে ক্ষেপণাস্ত্রটি তার ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে গেছে বলে মনে হওয়ায় সরকার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে।

দেশটি বলেছে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে উড়ে যাওয়া বা ভূখণ্ড অতিক্রম করা উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার জন্য জাপান কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেনি।

জাপানের প্রধান সরকারি মুখপাত্র হিরোকাজু মাতসুনো এক সংবাদ সম্মেলনে বলেন, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার উচ্চতায় ৪ হাজার ৬০০ কিলোমিটার (২ হাজার ৮৫০ মাইল) উড়েছিল। অন্যদিকে এটি মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইআরবিএম) ছিল বলে জানায় দক্ষিণ কোরিয়া।

এর পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘উস্কানি’ বলে অভিহিত করেন এবং ‘কঠোর জবাব’ দেওয়ার অঙ্গীকার করেছিলেন। পরে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুদ্ধবিমানগুলো ইয়েলো সাগরে একটি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায়।

আরও পড়ুন : সন্ধ্যায় রাষ্ট্রপতির দুর্গাপূজা শুভেচ্ছা

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘স্পষ্টভাবে উত্তেজনা বৃদ্ধি’ হিসাবে উল্লেখ করে এই ঘটনার নিন্দা করেছেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিন্দা করেছেন ‘কঠোর ভাষায়’।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা