চীনকে ভাঙার তৎপরতা সহ্য করা হবে না
আন্তর্জাতিক

চীন ভাঙার তৎপরতা সহ্য করা হবে না

আন্তর্জাতিক ডেস্ক : এক ও অখণ্ড চীনকে ভাঙার কোনো তৎপরতা সহ্য করা হবে না এবং তা মোকাবেলায় বেইজিংয়ের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার রয়েছে বলে জানিয়েছে দেশটি।

আরও পড়ুন : ডিবি পুলিশের ৭ সদস্যের কারাদণ্ড

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেইজিং ঘোষণা করেছে, তারা এক ও অখণ্ড চীনকে বিভাজনের কোনো তৎপরতা সহ্য করবে না এবং তা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার তাদের রয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেছেন।

আমেরিকার প্রেসিডেন্ট সোমবার এক সাক্ষাতকারে দাবি করেছেন, চীন হামলা চালালে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মুখপাত্র মাও নিং এ প্রতিক্রিয়ায় বলেন, বাইডেনের বক্তব্য, মার্কিন নীতির চরম লঙ্ঘন। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে স্বাধীন হতে সাহায্য করবে না বলে আমেরিকা যে প্রতিশ্রুতির দিয়েছে সেটারও বড় লঙ্ঘন এই বক্তব্য।

প্রেসিডেন্ট জো বাইডেনের এই বক্তব্য তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ভুল বার্তা দিচ্ছে বলেও দাবি করেছেন চীনা মুখপাত্র।

‌যুক্তরাষ্ট্র অখণ্ড চীনকে বিভাজিত করার চেষ্টা করলে চীনও বসে থাকবে না, এমন হুঁশিয়ারিও দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

আরও পড়ুন : ফায়দা লুটতে চায় মিয়ানমার

প্রসঙ্গত, এক চীন নীতি অনুসারে তাইওয়ান চীনের অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় এই নীতি অনুসরণের দাবি করে আসছে।

১৯৭৯ সালে এই নীতির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। বাহ্যত তাইওয়ানের সাথে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক সম্পর্কও নেই।

কিন্তু ওয়াশিংটন বহু দিন ধরেই তাইওয়ানে অস্ত্র বিক্রি করে আসছে এবং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উসকানি দিচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা