আন্তর্জাতিক

পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী সংস্থা জানিয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী বার্তা সংস্থা ভয়েজ অফ আমেরিকার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকা চায় ইসি

ভয়েজ অফ আমেরিকার ওই প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে এনেরগোঅ্যাটম জানিয়েছে, পিভডেন্নুকরাইনস্ক পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মিটার দূরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, তবে পারমাণবিক চুল্লিগুলির কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে হামলায় নিকটবর্তী ভবনগুলোর ক্ষতি হয়েছে।

এই ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, রাশিয়া পুরো বিশ্বকে বিপন্ন করছে। বেশি দেরী হয়ে যাওয়ার আগেই আমাদেরকে এটি থামাতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশের ঐতিহাসিক জয়

পিভডেন্নুকরাইনস্ক বিদ্যুৎকেন্দ্রটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র। ঝাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র, যেটি কিনা বৃহত্তম, সেটি সেপ্টেম্বরের শুরু থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া্র আগে সেখানেও গোলাবর্ষণের ঘটনা ঘটেছিল, যার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করে।

এদিকে, রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে সম্প্রচারিত সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সাহায্যসহ “ইউক্রেনের মানুষের অবিশ্বাস্য সাহসিকতা ও অবিশ্বাস্য সংকল্পের” কারণে ইউক্রেন যুদ্ধটিতে পরাজিত হচ্ছে না।

আরও পড়ুন: সেমিফাইনালে বাংলার বাঘিনীরা

বাইডেন বলেন, যুদ্ধে জয় বলতে বোঝায় রাশিয়াকে ইউক্রেন থেকে সম্পূর্ণরূপে বের করে দেওয়া এবং ইউক্রেনের সার্বভৌমত্ব স্বীকার করা।

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক ও মানবিক সহায়তার বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, যু্ক্তরাষ্ট্র যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত ইউক্রেনকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা