আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর প্রতি রাজার কৃতজ্ঞতা প্রকাশ

সান নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার জন্য ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজা তৃতীয় চার্লস।

আরও পড়ুন: পরমাণু অস্ত্র ব্যবহার না করতে অনুরোধ

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজা চার্লস বাকিংহাম প্যালেস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। তবে সোমবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। এই অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা-সহানুভূতি প্রকাশের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান চার্লস।

আরও পড়ুন: নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি

এ সময় শেখ হাসিনা রাজা চার্লসকে বলেন, ‘আপনার প্রয়াত মহামান্য মা আমার কাছে একজন মা ও কমনওয়েলথের একজন অসাধারণ প্রধানের মতো ছিলেন। তার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে, আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রধানমন্ত্রী রাজা চার্লসকে জানান, বাংলাদেশ সরকার প্রয়াত রানির প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে। রানির আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি নেতা বুলুর ওপর হামলা

সিংহাসনে আরোহণের জন্য রাজা চার্লসকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি রাজার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন।

চার্লস ১৯৯৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন। তার এই সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মাসে রাজা চার্লস ও কুইন কনসোর্টকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

আরও পড়ুন: ফের কাজাখস্তানের রাজধানী আস্তানা

জবাবে রাজা চার্লস বলেন, তিনি ও কুইন কনসোর্ট দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ সফরের জন্য অপেক্ষায় ছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাবলির কারণে দুর্ভাগ্যবশত তাদের সেটি বাতিল করতে হচ্ছে।

রাজা চার্লস বাংলাদেশের জনগণ ও বাংলাদেশি ব্রিটিশ অভিবাসীদের শুভেচ্ছা জানান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা