আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র ব্যবহার না করার অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। রোববার (১৮ সেপ্টেম্বর) এই সাক্ষাৎকারটি সম্প্রচার হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ফের কাজাখস্তানের রাজধানী আস্তানা

বার্তাসংস্থা রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, টানা প্রায় সাত মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনে ইউক্রেন শুরুতে কোণঠাসা অবস্থায় থাকলেও দেশটি এখন পাল্টা আক্রমণ শুরু করেছে। এতে করে সফলতার দেখাও পাচ্ছে দেশটি।

এতে আরও বলা হয়, সিবিএস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেনের বিপর্যয়ের মুখোমুখি হওয়ার পরিপ্রেক্ষিতে কৌশলগত পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে স্বামী গ্রেফতার

গত শনিবার (১৬ সেপ্টেম্বর) সিবিএস নিউজের প্রকাশিত সাক্ষাৎকারের একটি ক্লিপে ‘৬০ মিনিটস’ এক প্রতিবেদক বাইডেনের কাছে জানতে চান- পুতিন যদি এই ধরনের অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করেন তাহলে তাকে আপনি (বাইডেন) কি বলবেন? জবাবে বাইডেন বলেন: ‘করবেন না। করবেন না। করবেন না। এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে যুদ্ধের চেহারা এমনভাবে বদলে যাবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনও দেখা যায়নি।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা