চীনে দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পে নিহত ৭
আন্তর্জাতিক

চীনে ভূমিকম্পে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬.৬।

আরও পড়ুন : শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়

সোমবার (৫ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চীনে ভূমিকম্পের পর সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ‘পাহাড়ের ভূমিধসের কারণে ঘরবাড়ির গুরুতর ক্ষতি’ হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এছাড়া একই প্রদেশের কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, চীনের সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আরও পড়ুন : জনপ্রিয়তায় ভীত হয়ে পড়েছে সরকার

অবশ্য তাৎক্ষণিকভাবে আর কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এদিকে কাছাকাছি প্রাদেশিক রাজধানী চেংডু এবং মেগাসিটি চংকিং-এ কম্পন অনুভূত হয়েছে বলে সেখানকার বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন।

চেন নামে চেংডুর একজন অধিবাসী জানিয়েছেন, ‘আমি এটি (কম্পন) বেশ দৃঢ়ভাবে অনুভব করেছি। নিচ তলায় আমার কিছু প্রতিবেশী জানিয়েছে- তারাও এটি খুব স্পষ্টভাবে অনুভব করেছে।’

চংকিং’র এক বাসিন্দা বলেছেন, ভূমিকম্পটি ‘বেশ জোরালো’ ছিল এবং তার পঞ্চম তলার অ্যাপার্টমেন্টের লাইট ও আসবাবপত্র কেঁপে ওঠে।

এএফপিকে তিনি বলেন, ‘আমি বেশ ভয় পেয়েছিলাম। কিন্তু এটি এখানকার লোকেদের আতঙ্কিত করেছে বলে মনে হয় না।’

আরও পড়ুন : ভার‌ত যাওয়া হ‌লো না পররাষ্ট্রমন্ত্রীর

সিজিটিএন জানিয়েছে, ৫০০ জনেরও বেশি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া আশেপাশের এলাকায় বেশ কিছু আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে।

ইউএসজিএস এর তথ্য অনুসারে, প্রাথমিক ভূমিকম্পের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পূর্ব তিব্বতে ৪.৬ মাত্রার একটি ছোট কম্পন আঘাত হেনেছে।

আরও পড়ুন : কানাডায় হামলার ঘটনা হৃদয়বিদারক

প্রসঙ্গত, চীনে ভূমিকম্প মোটামুটি সাধারণ ঘটনা। বিশেষ করে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল ভূমিকম্পের দিক থেকে বেশ সক্রিয় এলাকা।

২০০৮ সালে সিচুয়ানের ওয়েনচুয়ান কাউন্টিতে ৮ মাত্রার ভূমিকম্পে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়। সেসময় ক্ষয়ক্ষতিও অনেক হয়।

এছাড়া চলতি বছরের জুন মাসে দক্ষিণ-পশ্চিম চীনে দুটি ভূমিকম্পে অন্তত ৪ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা