আন্তর্জাতিক

পৃথক ছুরি হামলায় নিহত ১০ 

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ কানাডায় ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। সন্দেহভাজন দুই ব্যক্তির নাম ডেমিয়েন স্যান্ডারসন এবং মাইলস স্যান্ডারসন বলে বিষয়টি নিশ্চিত করেছে কানাডা পুলিশ।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সোমবার (৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলীয় দু’টি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর এক সংবাদ সম্মেলনে বলেছেন, রোববার (৪ সেপ্টেম্বর) জরুরি ফোন কল পেয়ে জেমস স্মিথ ক্রি নেশনের আদিবাসী সম্প্রদায় এবং সাসকাচোয়ান প্রদেশের নিকটবর্তী শহর ওয়েলডনে ১০ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: রাইস মি‌লের ছাদ ভে‌ঙে ৩ শ্রমি‌ক নিহত

তিনি আরও বলেন, ছুরি হামলায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন ভুক্তভোগী নিজে থেকেই হাসপাতালে গেছেন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযুক্ত এই দুই ব্যক্তির বয়স ৩০-এর ঘরের শুরুর দিকে। এই দুই ব্যক্তিকে সর্বশেষ একটি কালো নিসান গাড়িতে ভ্রমণ করতে দেখা গেছে এবং সেটিও প্রাদেশিক রাজধানী রেজিনাতে। যেখানে হামলা হয়েছে সেই অঞ্চলটি প্রাদেশিক এই রাজধানী থেকে প্রায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণে অবস্থিত।

আরও পড়ুন: মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

হামলার পর সাসকাচোয়ানের পুলিশ প্রদেশ জুড়ে বিপজ্জনক ব্যক্তিদের সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে। পরে প্রতিবেশী আলবার্টা এবং ম্যানিটোবার কর্তৃপক্ষও একই পদক্ষেপ নেয়। এছাড়া আড়াই হাজার জনসংখ্যার জেমস স্মিথ ক্রি নেশন অঞ্চলেও স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এদিকে সাসকাচোয়ানের প্রধান স্কট মো এক বিবৃতিতে এই হামলাকে ‘অর্থহীন সহিংসতা’ বলে বর্ণনা করেছেন। রোববার টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এই অনর্থক সহিংসতার কারণে যে ব্যথা এবং ক্ষতি হয়েছে তা যথাযথভাবে বর্ণনা করার মতো কোনও শব্দ নেই। সাসকাচোয়ানের সকলেই ভুক্তভোগী এবং তাদের পরিবারের সাথে শোকাহত।’

আরও পড়ুন: দেশে ১ জনের মৃত্যু, শনাক্ত ২৩০

অন্যদিকে, দেশটিটর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ছুরি নিয়ে পৃথক পৃথক এই হামলাগুলো ‘ভয়াবহ এবং হৃদয়বিদারক’ এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। টুইটারে তিনি লেখেন, ‘হামলায় যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন; আমি এখন তাদের কথা ভাবছি।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা