চীনের বিরুদ্ধে জাতিসংঘের বিস্ফোরক রিপোর্ট
আন্তর্জাতিক

চীনের বিরুদ্ধে জাতিসংঘে বিস্ফোরক রিপোর্ট

সান নিউজ ডেস্ক : চীনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর ভয়াবহ অত্যাচার চলছে। দেশটির জিনজিয়াং প্রদেশে গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বেইজিংয়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘের বিদায়ী মানবাধিকার কমিশনার মিচেল ব্যাচেলেট।

আরও পড়ুন : বঙ্গবন্ধু খুনের ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন

বুধবার (৩১ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার কমিশনার হিসেবে শেষদিন ছিল মিচেল ব্যাচেলেটের। তিনি মেয়াদ শেষের মাত্র ১৩ মিনিট আগে ভয়ংকর রিপোর্টটি প্রকাশ করেন। যদিও জাতিসংঘের এই রিপোর্টের চরম বিরোধিতা করেছে চীন।

মিচেল ব্যাচেলেট এএফপিকে ই-মেইলে জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনার হিসেবে মেয়াদ শেষের আগে এই রিপোর্ট প্রকাশ্যে আনব বলে কথা দিয়েছিলাম। সেটাই করলাম।’একইসাথে তিনি জানিয়েছেন, ‘বিষয়টি গুরুতর। তাই জাতীয় এবং আঞ্চলিক স্তরের শীর্ষ নেতৃত্বের কাছে বিষয়টি উত্থাপন করলাম।’

আরও পড়ুন : গ্রেফতারে পূর্বানুমতির রায় হাইকোর্টে স্থগিত

জাতিসংঘ মানবাধিকা কমিশনারের রিপোর্টে কী রয়েছে?

রিপোর্টে বলা হয়েছে, জিনজিয়াং প্রদেশে চরমপন্থা এবং সন্ত্রাসদমনের নামে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ধর্ষণ, পুরুষদের জোর করে নির্বীজকরণের মতো ঘটনা সেখানে ঘটেছে। এমনকি, হঠাৎই নিজের বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছে অনেকে। পরে যাদের আর কোনো খোঁজ মেলেনি।

উইঘুর এবং অন্য মুসলিম গোষ্ঠীর সদস্যদের সাধারণ নাগরিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। জাতিসংঘ অবশ্য বলেছে যে চীনের সরকার কত লোককে আটকে রেখেছে তা নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন : বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

মানবাধিকার গোষ্ঠীগুলো ধারণা করে যে উত্তর-পূর্ব চীনের জিনজিয়াং অঞ্চলের শিবিরে ১০ লাখের বেশি লোককে আটক রাখা হয়েছে। জাতিসঙ্ঘ বলেছে, এতে অমুসলিমরাও থাকতে পারে। এসব তথ্য বিস্তারিতভাবে জাতিসঙ্ঘের ৪৯ পাতার রিপোর্টে উঠে এসেছে।

এ বিষয়ে চীনের সরকার, জাতিসঙ্ঘ এবং মানবাধিকার সংগঠনগুলোকে নজর দেয়ার আরজি জানিয়েছেন মিচেল। তবে জিনজিয়াং উইঘুর অটোনমাস রিজিওনে গণহত্যার কোনো উল্লেখ নেই ওই রিপোর্টে।

আরও পড়ুন : ঢাকা-ব্যাংকক ও চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট শ

এদিকে রিপোর্ট প্রকাশের পরই চীন তীব্র প্রতিবাদ জানিয়েছে। জাতিসঙ্ঘে নিযুক্ত চীনের প্রতিনিধি ঝ্যাং জুন বলেন, জিনজিয়াং ইস্যুটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যাতে চীনের স্থিরতা, স্থায়িত্ব এবং উন্নয়নে বাধা তৈরি করা যায় বলে সংবাদ প্রকাশ করেছে বিবিসি ও সংবাদ প্রতিদিন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা