নারীদের জন্য অনিরাপদ দিল্লি
আন্তর্জাতিক

নারীদের জন্য অনিরাপদ দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ রিপোর্ট বলছে দেশটিতে নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর খোদ রাজধানী দিল্লি।

আরও পড়ুন : বঙ্গবন্ধুকন্যা নজির সৃষ্টি করেছেন

গত বছর প্রায় প্রতিদিন দিল্লিতে গড়ে দুজন কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রাজধানী দিল্লিতে ২০২১ সালে নারীদের বিরুদ্ধে অপরাধের ১৩ হাজার ৮৯২টি কেস শনাক্ত হয়েছে। ২০২০ সালের তুলনায় এই সংখ্যা ৪০ শতাংশের বেশি। সে বছর এই সংখ্যা ছিল ৯ হাজার ৭৮২।

দিল্লিতে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা সবচেয়ে বেশি। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে সংঘটিত মোট অপরাধের ৩২ দশমিক ২০ শতাংশই হয়েছে দিল্লিতে।

আরও পড়ুন : ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই দিল্লির পরেই রয়েছে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনায়। এরপরের তালিকায় রয়েছে ব্যাঙ্গালুরু। এই দুই শহরে যথাক্রমে ৫ হাজার ৫৪৩ এবং ৩ হাজার ১২৭টি কেস শনাক্ত হয়েছে।

১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে সংঘটিত মোট অপরাধের ১২ দশমিক ৭৬ শতাংশ মুম্বাইতে এবং ৭ দশমিক ২ শতাংশ হয়েছে বেঙ্গালুরুতে।

রাজধানী দিল্লিতে শিশু ধর্ষণ, অপহরণসহ নারীদের বিরুদ্ধে সব ধরনের অপরাধের ঘটনাই সবচেয়ে বেশি ঘটেছে। রাজধানীতে অপহরণের ৩ হাজার ৯৪৮টি কেস, স্বামীর দ্বারা নির্যাতনের ৪ হাজার ৬৭৪টি কেস এবং অল্প বয়সী মেয়েদের ধর্ষণের ৮৩৩টি কেস রিপোর্ট করা হয়েছে।

আরও পড়ুন : বাঁচতে হলে ইউক্রেন ছাড়তে হবে

প্রসঙ্গত, ২০২১ সালে ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে নারীদের বিরুদ্ধে শুধু দিল্লিতেই প্রায় ১৪ হাজার কেস রিপোর্ট করা হয়েছে। বাকি শহরগুলোতে হয়েছে ৪৩ হাজার ৪১৪টি।

২০২১ সালে রাজধানীতে যৌতুকের জন্য নির্যাতনে ১৩৬ জন নারীর মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে এই সংখ্যা ৩৬ দশমিক ২৬ শতাংশ।

আরও পড়ুন : ডেসটিনি চেয়ারম্যান হারুনের জামিন

দিল্লিতে অপহরণের ৩ হাজার ৯৪৮টি কেস রেকর্ড করা হয়েছে। বাকি ১৮টি মেট্রোপলিটন শহরে কেসের সংখ্যা ৮ হাজার ৬৬৪টি।

২০২১ সালে দিল্লিতে ৮৩৩ জন কন্যা শিশুকে ধর্ষণ করা হয়েছে। অন্যান্য মেট্রোপলিটন শহরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ বলে জানিয়েছে এনসিআরবি’র দেওয়া তথ্য।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা