বিশ্বে আরও ১২৫৯ জনের প্রাণহানি
আন্তর্জাতিক

বিশ্বে আরও ১২৫৯ জনের প্রাণহানি

সান নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪১ জনের। এ সময় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৯১৬ জন। যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৪২ হাজার।

আরও পড়ুন : আয়মান আল-জাওয়াহিরি নিহত

মঙ্গলবার (২ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বলছে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৮ কোটি ২৭ লাখ ৪৪ হাজার ৭৭৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২১ হাজার ৫৫৬ জনের। আর এর মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৫৫ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৯৩২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় সংক্রমিত হয়েছে জাপানে, ১ লাখ ৯৬ হাজার ৮১২ জনের। এসময় দেশটিতে ৭৮ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার এই দেশে মারা গেছেন ২১৪ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৯০৫ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৩১ জনের এবং শনাক্ত হয়েছে ৫২ হাজার ৩৮১ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ২২ হাজার ৯০৫ জন এবং মৃত ২১৪ জন। ইতালিতে আক্রান্ত ১৮ হাজার ৮১৩ জন এবং মৃত্যু ১২১ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ১৬ হাজার ৫৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। জাপানে মৃত ৭৮ জন এবং আক্রান্ত ১ লাখ ৯৬ হাজার ৮১২ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৪৯ জন এবং আক্রান্ত ৩৩ হাজার ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮২৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১০৮ জন এবং ১৯ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫০২ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের।

আরও পড়ুন : কলেরা টিকার দ্বিতীয় ডোজ শুরু

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা