আন্তর্জাতিক

ফিলিপাইনে ৭.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৭ জুলাই) সকালে দেশটির লুজন দ্বীপে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। শক্তিশালী এই ভূমিকম্পটি রাজধানী ম্যানিলায়ও তীব্রভাবে অনুভূত হয়েছে এবং ভূমিকম্পের পরে শহরের মেট্রো রেল ব্যবস্থা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: ফের মা হচ্ছেন রানী!

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ফিলিপাইনের লুজন দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি (৬ মাইল)। অবশ্য তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। রাজধানী ম্যানিলাসহ অনেক এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আবরা প্রদেশের ডোলোরেস শহরের পূর্ব-দক্ষিণ-পূর্বে প্রায় ১১ কিলোমিটার (৬ মাইল) দূরে। ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় ইলোকোস সুর প্রদেশের কংগ্রেসম্যান এরিক সিংসন ডিজেডএমএম রেডিও স্টেশনকে বলেছেন, ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছে।

আরও পড়ুন: পুলিশকে আধুনিক করতে চাই

তিনি আরও বলেন, ‘ভূমিকম্পটি ৩০ সেকেন্ড বা তার বেশি স্থায়ী হয়েছিল। আমি ভেবেছিলাম আমার বাড়িটি হয়তো ভেঙে পড়বে। এখন, আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি.... এই মুহূর্তে আফটারশক (ভূমিকম্প পরবর্তী কম্পন) হচ্ছে তাই আমরা আমাদের বাড়ির বাইরে আছি।’

রয়টার্স বলছে, এছাড়া ভূমিকম্পের পর রাজধানীর সিনেট ভবনটিও খালি করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির গণমাধ্যম।

ফিলিপাইনের রাষ্ট্রীয় সিসমোলজি সংস্থার পরিচালক রেনাটো সলিডাম ডিজেডএমএম রেডিও স্টেশনকে বলেছেন, ভূমিকম্পটির কারণে আবরা প্রদেশে ক্ষতি হতে পারে, তবে ম্যানিলায় ক্ষয়ক্ষতি দেখা যায়নি।

আরও পড়ুন: ঢাকা সফর বাতিল করেছেন হিনা রব্বানী

তিনি বলেন, ‘রাজধানী অঞ্চলে এটি ধ্বংসাত্মক ছিল না। আমি মনে করি, এটি কাঠামোর ওপর প্রভাব ফেলবে না তবে। এমআরটির (মেট্রো রেল) মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো পরিদর্শন করা ভালো।’

উল্লেখ্য, ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অফ ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা