ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়া যাচ্ছেন এরদোগান

সান নিউজ ডেস্ক: আগামী ৫ আগস্ট রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার (২৬ জুলাই) তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর থেকে জানানো হয় এ বিষয়টি। দ্য গার্ডিয়ান, রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: পুলিশকে আধুনিক করতে চাই

এরদোগান ৫ আগস্ট এক দিনের সফরে রাশিয়ার পর্যটক শহর সোচিতে যাবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে এরদোগানের সফরের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি তুরস্কের প্রেসিডেন্সিয়াল দপ্তর।

এদিকে গত মঙ্গলবার ইরান সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় ইরানে যান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও। তারা দুইজন একটি দ্বিপক্ষীয় আলোচনা করেন।

পুতিনের সঙ্গে ইরানে দেখা করে আসার ১৫ দিন পরই ফের তার সঙ্গে দেখা করতে রাশিয়া যাচ্ছেন এরদোগান।

আরও পড়ুন: ঢাকা সফর বাতিল করেছেন হিনা রব্বানী

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ এরদোগানের সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুই নেতা আঞ্চলিক সমস্যা ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা বলবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা