পদত্যাগপত্র গ্রহণ
আন্তর্জাতিক

গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণ

সান নিউজ ডেস্ক : মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছানোর পর গোতাবায়া মেইলে পদত্যাগপত্র পাঠান। স্পিকার মাহিন্দা ইয়াপা আবিবর্ধনে সেটি গ্রহণ করেছেন এবং এ-সংক্রান্ত একটি আনুষ্ঠানিক ঘোষণা তিনি আজ দিতে পারেন।

আরও পড়ুন: রুশ হামলায় শিশুসহ নিহত ২৩

শুক্রবার স্পিকারের গণমাধ্যম বিভাগের বরাত দিয়ে শ্রীলঙ্কার ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আজই গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আজই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন।

শ্রীলংকার গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের সংবিধানের ৩৮.১ ধারা অনুযায়ী গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র পেয়েছেন বলে জানিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবিবর্ধনে। এ পরিস্থিতিতে নতুন প্রেসিডেন্ট নিয়োগের সাংবিধানিক প্রক্রিয়া এখন থেকে চালু হবে। এই সাংবিধানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: রুশ হামলায় শিশুসহ নিহত ২৩

দেশটির স্পিকার বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে দলীয় নেতাদের সভায় আমাকে জানানো হয়েছে১৯৮১ সালের বিশেষ বিধান আইন ২ নং এবং সংবিধানের ৪০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী নির্বাচন করা হবে। এই প্রক্রিয়াটি সফলভাবে এবং দ্রুত সম্পন্ন করা আমার উদ্দেশ্য।

সরকারের অব্যবস্থাপনায় গত কয়েক মাস ধরেই বিক্ষোভ চলছে। মঙ্গলবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের কার্যালয় দখল করে নেয়। আর্থিক সঙ্কট ও মূল্যস্ফীতিতে ভোগছে দক্ষিণ এশিয়ার দেশটি।

আরও পড়ুন: চলে গেলেন বিচারপতি এবাদুল হক

বুধবার ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া বুধবার স্ত্রী আইওমাকে নিয়ে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে চলে যান। তবে সেখানেও প্রবাসী শ্রীলঙ্কানদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাদের সঙ্গে যোগ দেন মালদ্বীপের স্থানীয় বাসিন্দারাও।

সে সময় গোতাবায়াকে আশ্রয় দেওয়ায় মালদ্বীপের রাজনৈতিক দলগুলো দেশটির সরকারের কঠোর সমালোচনা করেছিল।মালদ্বীপের প্রধান বিরোধী দল প্রগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপও (পিপিএম) গোতাবায়া রাজাপাকসেকে আশ্রয় দেওয়ার বিরোধিতা করেছিল।পরে প্রাইভেট জেটে করে মালদ্বীপ ত্যাগ করতে চাইলেও শেষে সৌদি এয়ারলাইনসে তিনি সিঙ্গাপুরে পৌঁছান।মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছানোর পর গোতাবায়া মেইলে পদত্যাগপত্র পাঠান।

আরও পড়ুন: চলে গেলেন বিচারপতি এবাদুল হক

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গোতাবায়াকে ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে তিনি সিঙ্গাপুরে রাজনৈতিক আশ্রয় চাননি। ব্যক্তিগত সফরে সেখানে অবস্থান করছেন। তার পরবর্তী গন্তব্য সৌদি আরব।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা