ট্রাম্পের প্রথম স্ত্রীর মৃত্যু
আন্তর্জাতিক

ট্রাম্পের প্রথম স্ত্রীর মৃত্যু

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে তিনি তার নিউইয়র্ক সিটির বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আক্রান্ত ৮ লাখের বেশি মানুষ

ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এ তথ্য নিশ্চিত করেছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইভানা ট্রাম্পের মৃত্যুর ব্যাপারে স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ এপার্টমেন্টের সিঁড়ির নিচে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায় ইভানা ট্রাম্পকে। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি সিঁড়ির উপর থেকে নিচে কীভাবে পড়ে গেলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

সাবেক স্ত্রীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন।

তিনি আরও লেখেন, ইভানা একজন চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক নারী ছিলেন। আমার প্রথম তিন সন্তানের মা ছিলেন ইভানা।

আরও পড়ুন: রুশ হামলায় শিশুসহ নিহত ২৩

প্রসঙ্গত, ট্রাম্পের প্রথম স্ত্রী চেক মডেল ইভানা। ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়। ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। ১৯৯৩ সালে তাদের বিয়ে হয়। বিচ্ছেদ ১৯৯৯ সালে। ২০০৫ সালে তৃতীয় বিয়ে করেন ট্রাম্প। স্ত্রী মডেল মেলানিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মেলানিয়া হয়েছিলেন আমেরিকার ফার্স্ট লেডি। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা