পুতিনের সাহায্য চাইলো শ্রীলঙ্কা
আন্তর্জাতিক

পুতিনের সাহায্য চাইলো শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিন পার করছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকায় আমদানি করতে পারছে না জ্বালানি তেলসহ গুরুত্বপূর্ণ পণ্য। জ্বালানি না থাকায় চলছে না গাড়ি। তাই দেশটির কর্মকর্তাদের বাড়িতে বসে অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার জ্বালানি তেলের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাহায্য চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন

বৃহস্পতিবার (৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে জানিয়েছেন, জ্বালানি তেল আমদানি ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কার্যকর আলোচনা হয়েছে। এর আগে শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী সতর্ক করে জানান, এখন যে পরিমাণ পেট্রল আছে তা দ্রুত শেষ হয়ে যাবে।

গোটাবায়া রাজাপাকসে এক টুইট বার্তায় আরও জানিয়েছেন, জ্বালানি আমদানির জন্য রাশিয়ার নেতার কাছে ক্রেডিট সহায়তার প্রস্তাবের অনুরোধ করা হয়েছে। তাছাড়া মস্কো ও কলম্বোর মধ্যে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ঈদের ছুটি শুরু শুক্রবার

এদিকে অর্থনৈতিকভাবে দেউলিয়া শ্রীলঙ্কায় এবার সুদের হার বাড়ানো হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি ও চাহিদা নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। ঋণের বিপরীতে সুদের হার ১০০ পয়েন্টভিত্তিতে বাড়িয়ে ১৫ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। আর আমানতের বিপরীতে সুদের হার নির্ধারণ করা হয়েছে ১৪ দশমিক ৫ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বোচ্চ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা