অমিত শাহ
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি খুব তাড়াতাড়ি তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে। কংগ্রেস পারিবারিক দল হয়ে গিয়েছে। পরিবারের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার ভয়ে সভাপতি নির্বাচনই করছে না।

আরও পড়ুন: মাস্ক ব্যবহারে কঠোর হওয়ার নির্দেশ

রোববার (৩ জুলাই) হায়দরাবাদে বিজেপির জাতীয় কার্যনির্বাহীয় তিনি এসব কথা বলেন তিনি। দু'দিনের এই বৈঠকে একটি রাজনৈতিক প্রস্তাবনা গৃহীত হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে সেই প্রস্তাবনা পাঠ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

সেই প্রস্তাবনায় অমিত শাহ উল্লেখ করেছেন, তেলেঙ্গানা এবং বাংলা থেকে অতি দ্রুত পরিবারবাদের অবসান ঘটবে। এই দুই রাজ্য ছাড়াও কেরল, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে সরকার গড়বে বিজেপি। আঞ্চলিক দলগুলো রাজ্যে রাজ্যে পরিবারতন্ত্র, তোষণ এবং স্বজনপোষণের রাজনীতি চালাচ্ছে। বিজেপি সরকার গড়ে সেই রাজনীতি ধ্বংস করবে। গড়বে উন্নয়ন এবং সুশাসনের রাজনীতি।

আরও পড়ুন: সড়কে কোরবানির হাট বসানো যাবে না

এই প্রস্তাবনায় কংগ্রেসের সমালোচনা করে বলেন, সবচেয়ে পরিবারতন্ত্রকে মেনে চলে কংগ্রেস। পরিবারের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার ভয়ে সভাপতি নির্বাচন করছে না কংগ্রেস। আগামী ৩০-৪০ বছর ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুগ হবে।

এদিকে, তৃণমূল কংগেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ২০২০-২১ সালে যারা ডেইলি প্যাসেঞ্জারি করতেন, তারাও এ কথা বলে গিয়েছেন। রাজ্যে রাজ্যে বিজেপি পরিবারতন্ত্র চালায়। বাংলায় অধিকারী ব্রাদার্স, ভিন রাজ্যে সিন্ধিয়ারা তো রয়েছেন। বাংলায় মানুষের সরকার চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা