ধর্ষণের ঘটনা বাড়ায় পাঞ্জাবে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

পাঞ্জাবে জরুরি অবস্থা জারি

সান নিউজ ডেস্ক : নারী ও শিশু যৌন নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ‘জরুরি অবস্থা’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২০ জুন) এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী আত্তা তারার বলেন, এই ধরনের ঘটনা বৃদ্ধি সমাজ ও সরকারি কর্মকর্তাদের জন্য একটি গুরুতর সমস্যা।

আরও পড়ুন : বড় খরচ উঠুক, তারপর দ্বিতীয় পদ্মা সেতু

তিনি বলেন, পাঞ্জাবে প্রতিদিন চার থেকে পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটছে। যার কারণে সরকার যৌন হয়রানি, আইনের অপব্যবহার এবং জবরদস্তিমূলক মামলা মোকাবিলায় বিশেষ ব্যবস্থার বিবেচনা করছে।

তিনি আরও বলেন, ধর্ষণ মামলা মোকাবিলায় জরুরি অবস্থা জারি করছে প্রশাসন।

মন্ত্রী বলেন, এ বিষয়ে সুশীল সমাজ, নারী অধিকার সংগঠন, শিক্ষক ও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হবে। এর পাশাপাশি তিনি অভিভাবকদের তাদের সন্তানদের নিরাপত্তার গুরুত্ব শেখানোর আহ্বানও জানান।

তিনি বলেন যে বেশ কয়েকটি মামলার আসামিদের আটক করা হয়েছে। সরকার ধর্ষণবিরোধী অভিযান শুরু করেছে এবং শিক্ষার্থীদের স্কুলেও হয়রানি সম্পর্কে সতর্ক করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাবা-মায়েদের তাদের সন্তানদের কীভাবে রক্ষা করতে হয় তা শেখার সময় এসেছে। তিনি আরও বলেন, সরকার দ্রুত ডিএনএ নমুনা পরীক্ষার সংখ্যা আরও বাড়াবে।

গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচক-২০২১ এর তথ্য বলছে, নারী নির্যাতনের ঘটনায় ১৫৬টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩। এর পরে রয়েছে ইরাক, ইয়েমেন ও আফগানিস্তান।

ইন্টারন্যাশনাল ফোরাম ফর রাইটস অ্যান্ড সিকিউরিটি (আইএফএফআরএএস) এ প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, পাকিস্তানে গত চার বছরে ১৪ হাজার ৪৫৬টি ধর্ষণের রিপোর্ট পাওয়া গেছে। যেখানে পাঞ্জাবে এ ধরনের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি।

আরও পড়ুন : ভূমিকম্পে নিহত ২৫০

এছাড়া পারিবারিক সহিংসতা, কর্মক্ষেত্রে হয়রানির শিকার ও সামাজিক বৈষম্য তো আছেই। দেশটির মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২১ সালে দেশটিতে কর্মক্ষেত্রে হয়রানির শিকার হন ২ হাজার ৭৮ জন নারী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা