আন্তর্জাতিক

আসামে মৃতের সংখ্যা বেড়ে ৮৮

সান নিউজ ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের প্রধান নদীগুলোর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মঙ্গলবার (২১ জুন) রাজ্যটিতে বন্যায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ইউ’র সদস্য পদ পাচ্ছে ইউক্রেন

এ নিয়ে ভারতীয় রাজ্যটিতে সাম্প্রতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে। আশঙ্কার কথা, এক সপ্তাহ পরেও সেখানে বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আসামে মৌসুমী আর্দ্রতা কিছুটা কমলেও ব্রহ্মপুত্র-বরাকের মতো প্রধান নদ-নদীগুলোর পানি এখনো বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে। ফলে নতুন নতুন এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়ছে।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) তথ্যমতে, রাজ্যের বন্যাকবলিত ৩২ জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন ৫৫ লাখের বেশি মানুষ। এর মধ্যে ২৬ লাখ লোক ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বারপেটা জেলা।

এএসডিএমএ’র মুখপাত্র জানিয়েছে, রাজ্যের ৫ হাজার ১২৩টি গ্রামে বন্যার পানিতে তলিয়ে রয়েছে। এতে ১ লাখ ৮ হাজার হেক্টরেরও বেশি কৃষিজমির ফসল নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ

মঙ্গলবার ভুবনেশ্বর থেকে বরাক উপত্যকার শিলচর শহরে আকাশপথে এনডিআরএফ উদ্ধারকারীদের চারটি অতিরিক্ত দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনো ভয়াবহ।

বন্যা ও ভূমিধসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এখন পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মেঘালয়ে ৩২ জন ও অরুণাচল প্রদেশে রয়েছেন ছয়জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা