ছবি-সংগৃহীত
সারাদেশ

সুনামগঞ্জে কমছে পানি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি কমতে শুরু করেছে। একইসঙ্গে কমেছে পাহাড়ি নদী যাদুকাটার পানি।

আরও পড়ুন: টিকিট ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না

বন্যার আতঙ্ক কেটে স্বস্তি ফিরেছে জনমনে। গত কয়েকদিনে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ছাতকসহ জেলার অন্যান্য এলাকার নিম্নাঞ্চলের গ্রামীণ রাস্তাঘাট প্লাবিত হয়েছিল। তবে এখন পর্যন্ত জেলায় বসত ঘরে পানি ঢোকার কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: হজের আনুষ্ঠানিকতা শুরু কাল

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ স্টেশনে ২১ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচে ৭.৩১ মিটারে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ছাতক স্টেশনে ১৪ সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার ৮০ সেন্টিমিটার উপরে ৮.৯১ মিটার সমতলে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় বন্যার শঙ্কা নেই ।

আরও পড়ুন: জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা গ্রেফতার

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার গণমাধ্যমকে বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমাসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত করেছে। ছাতকে আজকেও বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তবে কমেছে সুনামগঞ্জ স্টেশনে।

আরও পড়ুন: ৭০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তিনি আরও বলেন, গত কাল এবং আজকে বৃষ্টি কম হওয়ায় নদীর পানি কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় বন্যার আশঙ্কা নেই। তবে যদি ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা