আন্তর্জাতিক

ইউক্রেনে যাচ্ছেন না বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার (২০ জুন) সাংবাদিকরা তার ইউক্রেন সফর নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটি পরিস্থিতির ওপর নির্ভর করছে। কিন্তু এরপরে তিনি বলেন ‘এই ট্রিপে, সম্ভবত নয়’।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত রোগী

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন আগ্রাসনে রাশিয়ার বিরোধিতাকারী পশ্চিমা নেতাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একজন যিনি ইউক্রেনকে সমর্থন করা সত্ত্বেও দেশটি সফর করেননি।

তবে গত সপ্তাহে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেন সফরে জার্মানি ও ইতালির প্রধানমন্ত্রীদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী বরিস জনসনও দু’বার ইউক্রেন সফর করেন।

আরও পড়ুন: বিএনপির মিডিয়া সেল গঠন

প্রতিবেদনে আরও বলা হয়, মার্চের শেষের দিকে বাইডেন পশ্চিমে ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড পর্যন্ত গিয়েছিলেন। এবার মার্কিন প্রেসিডেন্ট আগামী শনিবার গ্রুপ অব সেভেন সামিটের জন্য জার্মানি যাচ্ছেন, তারপরে ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকের জন্য মাদ্রিদে যাবেন।

তিনি সাংবাদিকদের আরও বলেন, ইউক্রেন সফর ‘অনেক কিছুর ওপর নির্ভর করবে, এটি ইউক্রেনীয়দের জন্য আরও অসুবিধা সৃষ্টি করে কি না, যা ঘটছে তা থেকে বিভ্রান্ত হয় কি না।’ তারপর তিনি বলেন, এই ইউরোপ সফরকালে এমনটা ঘটার সম্ভাবনা কম। তবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং তার সাথে ‘সপ্তাহে প্রায় চারবার’ কথা বলেছেন বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা