নেপালে ২২ আরোহীসহ বিমান নিখোঁজ
আন্তর্জাতিক

নেপালে ২২ আরোহীসহ বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের তারা এয়ারলাইন্সের একটি প্লেন ভ্রমণের সময় ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী নিয়ে মাঝ-আকাশ থেকে নিখোঁজ হয়েছে।

আরও পড়ুন : গাছে সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

দেশটির অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। তবে ভ্রমণের সময় মাঝ-আকাশেই নিখোঁজ হয় বিমানটি।

রোববার (২৯ মে) বার্তাসংস্থা রয়টার্স এবং ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : বালু তুলতে পারবেন না সেলিম খান

সংবাদমাধ্যম বলছে, রোববার সকালে মাঝ-আকাশে হঠাৎই হারিয়ে যায় নেপালের একটি ফ্লাইট। তারা এয়ারলাইন্সের এই বিমানটি ১৯ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল।

কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছ, সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন : শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

জমসমের জেলা প্রশাসক নেত্র প্রসাদ শর্মা বলেছেন, ‘বিমানটিকে মুস্তাং জেলার জমসমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে বিমানটি ঘুরে যায়। এরপরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

টাইমস অব ইন্ডিয়া বলছে, দক্ষিণ এশিয়ার দেশ নেপাল বিশ্বের সর্বোচ্চ পর্বতের আবাসস্থল। আর তাই এই দেশটির অভ্যন্তরীণ বিমান নেটওয়ার্কে বিস্তৃত দুর্ঘটনার রেকর্ড রয়েছে।

আরও পড়ুন : ব্রাজিলে ভূমিধসে ৩০ জনের প্রাণহানি

মূলত পরিবর্তনশীল আবহাওয়া এবং কঠিন পার্বত্য বিভিন্ন অবস্থানে বিমান চলাচল ব্যবস্থার কারণে দুর্ঘটনা ঘটে থাকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা