নাইজেরিয়ার গির্জায় পদদলিত হয়ে নিহত ৩১
আন্তর্জাতিক

নাইজেরিয়ার গির্জায় পদদলিত হয়ে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি গির্জায় পদদলিত হয়ে নিহত হয়েছে ৩১ জন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

আরও পড়ুন : শান্তিরক্ষীদের অবদান ভাবমূর্তি উজ্জ্বল করেছে

জানা গেছে, গির্জাটিতে তারা খাবার খেতে গিয়েছিলেন বলে দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরা।

নাইজেরিয়ার রিভার রাজ্যের পুলিশ মুখপাত্র গ্রেস ইরিঞ্জ কোকো বলেন, শনিবার (২৮ মে) সকালে শত শত মানুষ গির্জাটিতে খাবার খেতে যায়। এসময় একটি গেট ভেঙে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : আলোচনায় রাজি ইমরান খান!

তিনি বলেন, লোকজন খুব সকালে সেখানে ভিড় করতে শুরু করে। এসময় তারা অধৈর্য্য হয়ে ধাক্কা-ধাক্কি শুরু করে। এক পর্যায়ে পদদলিতের ঘটনাটি ঘটে।

পুলিশ তদন্তের পাশাপশি ঘটনার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান গ্রেস ইরিঞ্জ কোকো।

আরও পড়ুন : অবৈধ ক্লিনিক বন্ধ না হলে ব্যবস্থা

নাইজেরিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গির্জায় ফ্রিতে খাবার কেনার জন্য শত শত মানুষ ভিড় করে। শুক্রবার ( ২৭ মে ) থেকেই সেখানে লাইনে দাঁড়ায় তারা।

নিহত ও আহতদের স্থানীয় একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা