কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইকুয়েডরে কারাগারে সংঘর্ষে নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের সান্তো ডোমিঙ্গোতে এক কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪৩ জন বন্দি নিহত হয়েছেন। সোমবার (৯ মে) ভোরে দাঙ্গা চলাকালে তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো জানান, ১০৮ জন বন্দি পলাতক আছে। ১১২ জনকে পুনরায় আটক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশের পরে একটি গ্যাংয়ের নেতাকে সান্তো ডোমিঙ্গোর বেলাভিস্তা কারাগারে স্থানান্তর করার পরে এ দাঙ্গা শুরু হয়।

ক্যারিলো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে ৪৩ জন বন্দির মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা: নিহত ৫

এদিকে গত বছর ইকুয়েডরজুড়ে বিভিন্ন কারাগারে দাঙ্গায় ৩১৬ জন বন্দি প্রাণ হারিয়েছিলেন।

সূত্র : রয়টার্স

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা