ছবি: প্রতীকী
আন্তর্জাতিক

বৈশ্বিক দুর্ভিক্ষের সতর্কতা

সান নিউজ ডেস্ক: জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী সভেনজা শুলজে সতর্ক করে জানিয়েছেন, আসন্ন দুর্ভিক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ হচ্ছে। করোনা মহামারি ও ইউক্রেনে রাশিয়ার হামলা এর অন্যতম কারণ বলেও জানিয়েছেন তিনি। সোমবার (৯ মে) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: আমার সঙ্গে সঠিক আচরণ করা হয়নি

এর আগে সভেনজা শুলজে বলেন, পরিস্থিতি অত্যন্ত নাটকীয়। কারণ এরই মধ্যে জাতিসংঘের খাদ্য সংস্থা জানিয়েছে, ৩০ কোটির বেশি মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। তাছাড়া তাদের এই সংখ্যা কেবল বাড়ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, খাবারে দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খারাপ সংবাদ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয় ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন বিশ্ব। এতে লাখ লাখ মানুষ মারা যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিশ্ব খাদ্য সংস্থা ৬ মে বিবৃতিতে জানায়, বিশ্বের প্রায় আরও সাড়ে চার কোটি ক্ষুধার দিকে ঝুঁকছে। কারণ যুদ্ধের পর ইউক্রেনের শস্য সরবরাহ বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: ১৬ মে থেকে রাবিতে ক্লাস কার্যক্রম শুরু

জানা গেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সংকট তৈরি করেছে। গত কয়েক বছরের মধ্যে মার্চে গমের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের প্রধান গম উৎপাদনকারী দেশ রাশিয়া ও ইউক্রেন। বিশ্ব রপ্তানির ৩০ শতাংশ আসে দেশ দুইটি থেকে।

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দেশটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর তীব্র সম্ভাবনা রয়েছে। মস্কোর বিজয় দিবসের প্যারেডকে সামনে রেখে রাশিয়া এমন পরিকল্পনা করছে বলে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা