আন্তর্জাতিক

ক্ষমা চাইলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাঈলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পুতিনের ক্ষমা চাওয়ার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে দুই হাজারের বেশি মৃত্যু

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অ্যাডলফ হিটলারের শরীরে ‘ইহুদি রক্ত’ ছিল-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এমন মন্তব্যের কারণে পুতিন ক্ষমা চেয়েছেন বলে বৃহস্পতিবার (৫ মে) ইসরাঈলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, লাভরভের মন্তব্যের জন্য প্রেসিডেন্ট পুতিন ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তা গ্রহণ করেছেন। এছাড়া ইহুদি জনগণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতি পুতিনের মনোভাব পরিষ্কার করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বেনেট।

গত রোববার (১ মে) ইতালির একটি টেলিভিশনে ইউক্রেন সংকট নিয়ে প্রশ্ন করা হয় লাভরভকে। তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি। এরপরও ইউক্রেনকে নাৎসি প্রভাবমুক্ত করতে অভিযান চালানো হয়েছে বলে রাশিয়ার বক্তব্যের কারণ কী?

আরও পড়ুন: আ’লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি

জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে কিছু যায়-আসে না। প্রেসিডেন্ট ইহুদি হলেই যে ইউক্রেনে নাৎসিরা নেই তা প্রমাণ হয় না। আমার ভুল হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি, হিটলারের শরীরেও ‘ইহুদি রক্ত’ ছিল। এমনকি তীব্র ইহুদিবিদ্বেষীদের অনেকেই ইহুদি। তার এমন মন্তব্যের পর ইসরাঈলের রাজনীতিকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার ব্যাখ্যা চেয়ে দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। ক্ষমা চাইতেও বলা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা