আন্তর্জাতিক

ইসরাঈলে হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাঈলের একটি শহরে হামলায় তিন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

আরও পড়ুন: যুদ্ধে জড়িয়ে যাচ্ছে বেলারুশ?

এর আগে বৃহস্পতিবার (৫ মে) ইহুদি এই দেশটির স্বাধীনতা দিবস ছিল। দেশজুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই ইসরাঈলের মধ্যাঞ্চলীয় ইলাদ শহরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাঈলি পুলিশ।

এদিকে, ইসরাঈলি বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, দু’জন হামলাকারী ছুরি, কুড়াল বা উভয় অস্ত্র নিয়ে ইলাদ শহরের একটি পার্কে পথচারীদের ওপর হামলা করে। এ ঘটনার পর অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এছাড়া রাস্তা অবরোধ করে যানবাহনেও তল্লাশি চালাচ্ছে তারা।

জানা গেছে, ইসরাঈলের স্বাধীনতা দিবসে দেশটিতে ছিল সরকারি ছুটি। ইসরায়েলের একজন স্বেচ্ছাসেবী চিকিৎসক বলেছেন, ‘এই ঘটনাটি আমার হৃদয়ে গভীরভাবে গেঁথে থাকবে।’

মতি সিনভার্ট ইসরাঈলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টকে বলেছেন, বৃহস্পতিবারের হামলায় নিহতরা পার্কে সতেজ বাতাসে শ্বাস নিতে বেরিয়েছিলেন এবং এসময়ই তাদের জীবন কেড়ে নেওয়া হলো।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে দুই হাজারের বেশি মৃত্যু

বিট্রিশ গণমাধ্যম বিবিসি বলছে, হামলার পর ইলাদ শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরেই অবস্থানের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শহরের জনসংখ্যার অধিকাংশই ইসরাঈলের কট্টর-অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের সদস্য বলেও জানিয়েছে ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি।

এদিকে, হামলা ও প্রাণহানির বিষয়ে টুইটারে দেওয়া এক বার্তায় ইসরাঈলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, ‘স্বাধীনতা দিবসের আনন্দ মুহূর্তের মধ্যে মাটি হয়ে গেল। ইলাদে রক্তাক্ত হামলা ও প্রাণহানির এই ঘটনায় আমার হৃদয় ব্যথিত।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা