ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

রাশিয়া বাণিজ্যকে অস্ত্র হিসেবে বিবেচনা করে

সান নিউজ ডেস্ক : রাশিয়া যে কোনো বাণিজ্যকে অস্ত্র হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন: বিদায় নিলেন ডেনিশ রাজকুমারী

বুধবার ( ২৭ এপ্রিল ) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন জেলেনস্কি। বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

জেলেনস্কির বলেন, রাশিয়া ইউরোপকে ব্ল্যাকমেল করার জন্য জ্বালানিকে ব্যবহার করছে।

তিনি বলেন, বুধবার পোল্যান্ড ও বুলগেরিয়ায় রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত দেখিয়েছে যে, ইউরোপে কেউই রাশিয়ার সঙ্গে স্বাভাবিক কোনো অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখার আশা করতে পারে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, শুধু গ্যাস নয়, রাশিয়া যে কোনো বাণিজ্যকে অস্ত্র হিসেবে বিবেচনা করে। দেশটি বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য সুযোগের অপেক্ষায় থাকে।

আরও পড়ুন: টিকিট কালোবাজারি: সহজ কর্মকর্তা চাকরিচ্যুত

জেলেনস্কি বলেন, রাশিয়া ঐক্যবদ্ধ ইউরোপকে লক্ষ্যবস্তু হিসেবে দেখে এবং যত তাড়াতাড়ি এ মহাদেশের সবাই এ বিষয়ে একমত হবেন যে বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভর করা যায় না তত তাড়াতাড়ি সেখানে স্থিতিশীলতা আসবে।

এদিকে ইউক্রেনের পণ্যের ওপর থেকে শুল্ক ও কোটা প্রত্যাহার করায় স্বাগত জানান জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়া আন্তর্জাতিক বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিশেষ করে খাদ্যের বাজারে।

তিনি বলেন, ইউক্রেনের রপ্তানি বাজারকে স্থিতিশীল করতে সাহায্য করবে এবং সংকটের সময়ে অর্থনীতিকে সহায়তা করবে।

আরও পড়ুন: ফাইনালে এক পা দিয়ে রাখল লিভারপুল

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর থেকে দেশটিতে রুশ সেনারা ব্যাপক হামলা চালাচ্ছে। এখন মস্কো লড়ছে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলকে মুক্ত করার জন্য। যুদ্ধ শুরুর দুই মাস পেরিয়ে গেলেও পশ্চিমাদের সহায়তায় নিজেদের রক্ষায় কিয়েভ প্রতিরোধ অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা