বিলওয়াল ভুট্টো
আন্তর্জাতিক

বিলওয়াল ভুট্টো শপথ নিলেন

সান নিউজ ডেস্ক: বুধবার (২৭ এপ্রিল) ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। জিও নিউজের এক প্রতিবেদনে এ কথা কলা হয়েছে।

আরও পড়ুন: সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ পাঠ করান। ওই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং অন্য ফেডারেল মন্ত্রীরা।

এই ফেডারেল মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার। শপথ নেওয়ার পর বিলওয়াল ভুট্টোকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট আরিফ আলভি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাশেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিলাওয়ালের শপথের বিষয়ে ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: করোনার চতুর্থ ঢেউ আসার আশঙ্কা কম

এদিকে এর আগে বিলওয়ালের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া নিয়ে সংশয় দেখা দেয়। জানা যায়, বিলওয়াল মন্ত্রী হবেন না। অবশেষে মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিলওয়াল।

কিন্তু এরপর লন্ডনে নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন বিলওয়াল। শাহবাজ শরিফের ফেডারেল সরকারে বিলাওয়ালের যোগ দেওয়া নিয়ে যে সংশয় ছিল সেটি কেটে যায় ওই বৈঠকের পর।

আরও পড়ুন: তেঁতুলতলার জমিটি পুলিশের সম্পত্তি

এর আগে শাহবাজ শরিফের মন্ত্রিসভা শপথ নেওয়ার সময় বিলাওয়াল সেখানে উপস্থিত ছিলেন। তবে শপথ নেননি। তবে তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব আশ্বাস দিয়েছিলেন যে বিলাওয়াল পরে শপথ নেবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা