ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : দুই দিনের ভারত সফরে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বাণিজ্য ও নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করতে সফরে এসেছেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তার প্রথম ভারত সফর।

আরও পড়ুন: মারিউপোলে বিজয় ঘোষণা

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে যান প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি মহাত্মা গান্ধীর স্মৃতি-বিজড়িত সবরমতী আশ্রমে যান। সবরমতীতে গিয়ে আবেগাপ্লুত ব্রিটিশ প্রধানমন্ত্রী ভিজিটরস ডায়েরিতে তিনি লেখেন, এই অসাধারণ মানুষটির আশ্রমে আসতে পারা এক বিরাট সৌভাগ্য।

এদিকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ১০০ কোটি পাউন্ডের বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য সরকার। এছাড়া শুক্রবার ( ২২ এপ্রিল ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জনসন। তার এই ভারত সফরের মূল উদ্দেশ্যই হলো ভারত ও ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া।

আরও পড়ুন: ‘চন্দ্রিমা ও নিউমার্কেট ঢাকা কলেজের সম্পত্তি’

বৃহস্পতিবার ( ২১ এপ্রিল ) ভারতে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে ঘোষণা করা হয়, ব্রিটেন ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যে ১০০ কোটি পাউন্ডেরও বেশি বিনিয়োগ করা হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়রিং, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে এই বিনিয়োগ করা হবে। এর ফলে প্রায় ১১ হাজার কর্মসংস্থান হবে গোটা ব্রিটেনে।

দিল্লির ব্রিটিশ হাইকমিশন আরও জানিয়েছে, ভারত-ব্রিটেনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হতে চলেছে আজ।

প্রসঙ্গত, ব্রিটেনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ কাজ করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন সেখানেও যাবেন।

এছাড়া ব্রিটিশ উদ্যোগে তৈরি হওয়া একটি কারখানার উদ্বোধনেও অংশগ্রহণ করবেন তিনি। একইসঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত বিষয়ে ভারত- ব্রিটেনের নতুন সহযোগিতার কথা ঘোষণা করবেন তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা