ফাইল ছবি
আন্তর্জাতিক

নওয়াজের সঙ্গে বৈঠক করবেন বিলাওয়াল

সান নিউজ ডেস্ক: লন্ডনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করবেন বিলাওয়াল ভুট্টো।

আরও পড়ুন: পুত্র সন্তানের মা হলেন কাজল

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিসি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ছেন। সেখানে গিয়ে তিনি নওয়াজ শরিফের সঙ্গে দেখা করবেন। সেখানে দুই নেতার মধ্যে পাকিস্তানের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হবে।

বিলাওয়ালের দেশত্যাগের খবরের সত্যতা নিশ্চিত করে তার দলের সাধারণ সম্পাদক ফারহাতুল্লাহ বাবর বলেন, লন্ডনে নওয়াজ শরিফের সঙ্গে বিলাওয়াল ভুট্টোর দেখা হবে। জোট সরকার গঠন করায় নওয়াজকে অভিনন্দন জানাবেন বিলাওয়াল। নওয়াজকে অভিনন্দন জানানো এবং বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে পর্যালোচনাই মূলত দুই নেতার বৈঠকের উদ্দেশ্য।

আরও পড়ুন: সব দেখে মার্কেট খুলে দেওয়া হবে

এদিকে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, পিপিপি ও পিএমএল-এনের মধ্যে সমঝোতা হয়েছে যে, বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেবেন। যদিও তিনি এখনও শপথ নেননি। জোট সরকার নিয়ে কিছু বিষয় আছে যেগুলো শপথগ্রহণের আগেই সমাধান করতে চান বিলাওয়াল। তিনি নওয়াজ শরিফের কাছ থেকে এসব বিষয়ে সমাধান চাইবেন। বিলাওয়াল চাচ্ছেন না এএনপি, বিএনপি (মেনগল) এবং মহসিন দাওয়ারকে জোট সরকারের মন্ত্রিসভায় দেখতে চাইছেন না।

আরও পড়ুন: রাজধানীতে কালবৈশাখী

এই সূত্রটি বলছে, নওয়াজ শরিফ এ শর্তপূরণে সম্মত হলে বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন লন্ডন থেকে দেশে ফিরে।

এদিকে পিপিপির সিনেটর মোস্তফা নওয়াজ শাহবাজের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন। এ বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগত কারণে আমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছি না। আমি আগামী নির্বাচনের বিষয়ে বেশি মনোযোগী। আমার সিদ্ধান্তের কথা দলকে ইতোমধ্যে জানিয়ে দিয়েছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা