সন্ত্রাসী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত
আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তানের ইশাম এলাকায় তালেবানের প্রাক্তন একটি ঘাঁটির নিকটে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১২

শুক্রবার ( ১৫ এপ্রিল) পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

দুপক্ষের মধ্যে সে সময় তীব্র গুলিবিনিময় হয়। এতে ৭ পাকিস্তানি সেনা এবং ৪ হামলাকারী নিহত হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল) উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তানের ইশাম এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুন : গমের বাজার দখলে নিচ্ছে ভারত

বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত আফগান সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে ১২৮ সন্ত্রাসী নিহত হয়েছে। এরপরেই সেনা সদস্যদের ওপর অতর্কিত এই হামলার ঘটনা ঘটল।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিহত সেনাদের প্রতি সম্মান জানিয়ে জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসলামাবাদ।

আরও পড়ুন : সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে

শাহবাজ শরিফ এক টুইট বার্তায় নিহত সেনাদের ছবি ও নাম প্রকাশ করেছেন। নিহতরা হলেন, হাবিলদার তারিক ইউসেফ, সিপাহি সুলেমান ওয়াকাস, সিপাহি ইজাজ হুসেইন, সিপাহি মোহাম্মদ জাভেদ, সিপাহি জুনায়েদ আলি, সিপাহি ওয়াকার আহমেদ এবং সিপাহি আরশাদ আলি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা