গমের বাজার দখলে নিচ্ছে ভারত
আন্তর্জাতিক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

গমের বাজার দখলে নিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের মোট গম রপ্তানির ২৯ শতাংশই সরবরাহ করে থাকে রাশিয়া এবং ইউক্রেন। তাদের অন্যতম বৃহত্তম গম ক্রেতা মিসর। কিন্তু দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধের কারণে দেশটি এবার ভারত থেকে গম কেনার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : রাশিয়া থেকে ১৮ কূটনীতিক বহিষ্কার

শুক্রবার (১৫ এপ্রিল) ভারতীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযুষ গয়াল এ তথ্য নিশ্চিত করেছেন বলে সংবাদ জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস এবং রয়টার্স।

মিসর ২০২০ সালে রাশিয়া থেকে ১৮০ কোটি মার্কিন ডলারের ও ইউক্রেন থেকে ৬১ কোটি ৮০ লাখ ডলারের গম আমদানি করেছিল। উত্তরপূর্ব আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মধ্যে সংযোগকারী দেশটি এখন ভারত থেকে ১০ লাখ টন গম আমদানি করতে চায়, এর মধ্যে চলতি এপ্রিল মাসেই নেবে ২ লাখ ৪০ হাজার টন।

ভারতীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী এক টুইটে বলেন, ভারতের কৃষকরা এখন বিশ্বকে খাওয়াচ্ছেন। ভারতকে গম সরবরাহকারী হিসেবে অনুমোদন দিয়েছে মিসর।

আরও পড়ুন : বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

বিশ্ব স্থিতিশীল খাদ্য সরবরাহে নির্ভরযোগ্য বিকল্প উৎসের সন্ধানে নামলে এগিয়ে যায় মোদী সরকার। কৃষকরা আমাদের শস্যভাণ্ডার উপচে পড়া নিশ্চিত করেছেন এবং আমরা সারা বিশ্বকে তা পরিবেশন করতে প্রস্তুত।

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদকারী দেশ হলেও রপ্তানিতে তাদের অংশ ১ শতাংশেরও কম। দেশটির উৎপাদিত গমের সিংহভাগই ব্যবহৃত হয় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে। বাকি অংশ বাংলাদেশ, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে রপ্তানি হয়।

বাংলাদেশ পরিমাণ ও মূল্য উভয় দিক থেকে ভারতীয় গমের সবচেয়ে বড় ক্রেতা । ২০২০-২১ অর্থবছরে ভারতের মোট গম রপ্তানির ৫৪ শতাংশই এসেছে বাংলাদেশে।

আরও পড়ুন : প্রবাসী অনুদান চাইলেন ইমরান খান

একই বছর ভারতীয় গমের শীর্ষ ১০ ক্রেতা ছিল বাংলাদেশ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ইয়েমেন, আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, ওমান ও মালয়েশিয়া।

বিশ্বব্যাপী ভারতের গম রপ্তানি ক্রমেই বাড়ছে। ২০১৬ সালে বৈশ্বিক গম রপ্তানিতে তাদের অংশ ছিল মাত্র ০.১৪ শতাংশ, ২০২০ সালে তা বেড়ে ০.৫৪ শতাংশে পৌঁছেছে।

২০১৯-২০ অর্থবছরে ভারতের গম রপ্তানির পরিমাণ ছিল ৬ কোটি ১৮ লাখ ডলারের, যা ২০২০-২১ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৫৪ কোটি ৯৬ ডলারে।

আরও পড়ুন : ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এছাড়া, ২০২১-২২ অর্থবছরের এপ্রিল থেকে জানুয়ারি মাস পর্যন্ত দেশটি গম রপ্তানি করেছে ১৭৪ কোটি ডলারের, যেখানে আগের বছরের একই সময়ে তাদের রপ্তানি ছিল মাত্র ৩৪ কোটি ১৭ লাখ ডলারের।

ভারতের প্রধান গম উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে রয়েছে উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার ও গুজরাট। দেশটিতে প্রতি বছর প্রায় ১০ কোটি ৭৫ লাখ টন গম উৎপাদিত হয়।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় বন্যায় নিহত ৩৯৫

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সংঘাত শুরুর পর থেকে গম সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে বিশ্ববাজারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা