পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত
আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সংকটপূর্ণ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে দেশটির সেনাদের ওপর পৃথক দুটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের আট সেনা নিহত হয়েছেন।

আরও পড়ুন : রাশিয়ান রুবলে গ্যাস কিনছে আর্মেনিয়া

গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ডন এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা প্রথমে উত্তর ওয়াজিরিস্তানের দাতাখেল তহসিল জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে অতর্কিতে হামলা চালায়। এতে ৭ সেনা নিহত হন। এর পর দ্বিতীয় হামলার ঘটনা ঘটে জেলার ইশাম এলাকায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের লড়াইয়ে এক সেনা নিহত হন।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

কর্মকর্তারা জানান, আফগান সীমান্তের কাছে দাতাখেলে নিরাপত্তা বাহিনীর চলন্ত গাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। সূত্র জানিয়েছে, সন্ত্রাসীরা রকেট চালিত গ্রেনেড লঞ্চার ও বন্দুক দিয়ে হামলা চালায়।

উত্তর ওয়াজিরিস্তানের জেলা সদর দপ্তর মিরামশাহে সংবাদমাধ্যমকে কর্মকর্তারা জানান, এতে ৭ জন সেনা নিহত হন।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

ডন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই এলাকায় অভিযান চলছে। প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বাহিনী পাল্টা প্রতিশোধ নিয়েছে, তবে ঠিক কতজন সন্ত্রাসী হতাহত হয়েছে তা নিশ্চিত করা যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা