পাকিস্তানের রাজনৈতিক সঙ্কট নিয়ে সতর্ক ভারত
আন্তর্জাতিক

পাকিস্তানের রাজনৈতিক সঙ্কট নিয়ে সতর্ক ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের বিভিন্ন পদক্ষেপ নিয়ে পাকিস্তানে কী সিদ্ধান্ত হয় বা পরিবর্তন আসে তা স্পষ্ট না হওয়া পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নিতে চাইছে না দেশটির প্রতিবেশী প্রভাবশালী রাষ্ট্র ভারত।

আরও পড়ুন : টিপকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্য বরখাস্ত

সোমবার ( ৪ এপ্রিল ) এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।

পাকিস্তানের সেনাবাহিনী ও সুপ্রিম কোর্ট দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কোন সিদ্ধান্তে পৌঁছায় তার ওপরে অপেক্ষা করছে ভারত। তার আগে আগ বাড়িয়ে এ নিয়ে মন্তব্য করা কূটনৈতিকভাবে বেকামি হবে মনে করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা রয়েছে। দেশটির রাজনৈতিক নেতৃত্ব, আইএসআই, সেনাবাহিনী-প্রত্যেকটি ক্ষেত্রই স্পর্শকাতর ও একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তার ওপরে বর্তমানে চীনের সাথে পাকিস্তানের ‘সব আবহাওয়ার বন্ধুত্বকে’ মাথায় রাখতে হচ্ছে ভারতকে। আর এ মুহূর্তে সীমান্ত প্রশ্নে ভারতের ওপর চাপের শেষ নেই।

আরও পড়ুন : চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস

তবে ভারতের রাজনৈতিক অংশ বলছে, পাকিস্তান পরিস্থিতি স্পষ্ট হলে দেশের রাজনৈতিক হাওয়া বুঝে অবশ্যই মোদি সরকার যে ভারতীয় গণতন্ত্র ও সংবিধানের গরিমাকে তুলে ধরবে তা অনুমান করাই যায়।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী

তবে এ মুহূর্তে সামনে কোনো নির্বাচন নেই। তাই ভারতের রাজনৈতিক শিবির জাতীয়তাবাদের প্রশ্ন তুলে পাকিস্তানকে আক্রমণ করার কোনো আশু প্রয়োজন দেখছে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা