শ্রীলঙ্কায় শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে কেবিনেট থেকে মন্ত্রীদের পদত্যাগের কয়েক ঘণ্টা পর নতুন মন্ত্রী হিসেবে ৪ জনকে সোমবার শপথ পড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

আরও পড়ুন : টিপকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্য বরখাস্ত

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক বিচারমন্ত্রী আলি সাবরি নতুন অর্থমন্ত্রী, জিএল পিরিস পররাষ্ট্রমন্ত্রী, দিনেশ গুনাবর্দেনা শিক্ষামন্ত্রী ও জনস্টন ফার্নান্দো পরিবহনমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সংবাদ জানিয়েছে সিনহুয়া।

বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ সরকার গঠনে রাজি হলে আগামী দিনে আরো মন্ত্রী শপথ নেবেন বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা।

আরও পড়ুন : চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস

ইউএনবি জানিয়েছে, শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট, লোডশেডিং, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতির সমাধানের দাবিতে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ করছেন জনগণ।

দক্ষিণ এশিয়ার দেশটিতে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও তীব্র জ্বালানি সংকট নিয়ে ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে রোববার রাতে লঙ্কান মন্ত্রিসভা থেকে মন্ত্রীরা পদত্যাগ করেন।

আরও পড়ুন : জাতীয় ঐক্যের সরকার চায় শ্রীলঙ্কা

সোমবার প্রেসিডেন্ট রাজাপাকসে চলমান সংকটের সমাধান খুঁজতে সব রাজনৈতিক দলকে সরকারে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা