রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র রাশিয়ার মধ্যে অবস্থিত রুশ সেনা ক্যাম্পে আঘাত হেনেছে বলে নিউইয়র্ক টাইমস ও ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও পড়ুন : দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে

মঙ্গলবার ( ২৯ মার্চ ) স্থানীয় সময় রাতে প্রকাশিত ফুটেজে দেখা গেছে ,পশ্চিম রাশিয়ার বেলগোরোড এলাকায় একটি ক্যাম্পে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ধারণা করা হচ্ছে রুশ ওই ক্যাম্পটি আসলে একটি অস্ত্র গুদাম। এক প্রতিবেদনে ডেইলি মেইল জানিয়েছে এ সংবাদ।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্থানটি রাশিয়ান-ইউক্রেনীয় সীমান্ত থেকে মাত্র ১২ মাইল দূরে বেলগোরোড শহরের বাইরে ক্রাসনি ওকত্যাবর গ্রামের কাছে অবস্থিত। ইউক্রেন থেকেও ওই বিস্ফোরণের আগুন দেখা গেছে বলে ডেইলি মেইল জানিয়েছে।

এদিকে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

আরও পড়ুন : অর্থপাচার বেড়েছে ৮৫ শতাংশ

তবে রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, চার রাশিয়ান সেনা এই ঘটনায় আহত হয়েছেন।

গত সপ্তাহেই একই এলাকায় ইউক্রেনের একটি গোলা বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হন বলে তাসের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

আরও পড়ুন : কনসার্টে সরকার প্রধান !

অবশ্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে তারা যদি এ হামলা চালিয়ে থাকে তাহলে এটা যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ভূখণ্ডে দ্বিতীয় ইউক্রেনীয় হামলা হবে।

প্রসঙ্গত, প্রথম হামলা গত ফেব্রুয়ারিতে মিলেরভো বিমানঘাঁটিতে চালানো হয়েছিল বলে ডেইলি মেইল জানিয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা