বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচ ইসরায়েলি মারা গেছেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের তেল আবিব শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচ ইসরায়েলি মারা গেছেন। মঙ্গলবার তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে এ ঘটনা ঘটে।

ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বেনি ব্র্যাকের পথে কালো পোশাকের এক বন্দুকধারীকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী প্রথমে অ্যাপার্টমেন্টের বারান্দা, তারপর রাস্তায় একটি গাড়িতে লোকদের উপর গুলি চালায়। স্থানীয় অ্যাম্বুলেন্সের মুখপাত্র জাকি হেলার বলেন, হামলাকারীকে হত্যা করা হয়েছে। তবে তাকে কে গুলি করেছে তা স্পষ্ট করে জানা যায়নি।

এদিকে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনের নাগরিক।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৫ লাখ

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে এক হামলায় ইসরায়েলে চারজন মারা যান। এর পর নিরাপত্তা জোরদার করা হলেও সম্প্রতি ইসরায়েলে এ ধরনের ঘটনা বেড়ে যাওয়া বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা