ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগ দেবে না ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার শর্ত মতে, উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগ দেবে না ইউক্রেন। তবে এর বিনিময় মস্কোকে নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। মঙ্গলবার মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় কিয়েভ এ তথ্য নিশ্চিত করেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের উদ্যোগে মঙ্গলবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শুরু হয়। দুই সপ্তাহের মধ্যে দুই দেশের এটি প্রথম মুখোমুখি বৈঠক।

আরও পড়ুন: জেলেনিস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন পুতিন

ইউক্রেনে হামলার ক্ষেত্রে রাশিয়ার প্রধান অজুহাত ছিলো কিয়েভের ন্যাটোতে যোগদানের উদ্যোগ। রাশিয়ার দাবি ছিল, ইউক্রেনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। অর্থাৎ শুধু ন্যাটো নয়, কোনো ধরনের সামরিক জোটেই যোগ দিতে পারবে না ইউক্রেন।

প্রসঙ্গত, আলোচনায় রাশিয়ার অধিগ্রহণ করা ক্রিমিয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। ক্রিমিয়ার মর্যাদা কী হবে সে বিষয়ে ১৫ বছর মেয়াদে আলোচনার একটি প্রস্তাব রাখা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা