রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ
আন্তর্জাতিক

রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় ‘উগ্রবাদ’ উস্কে দেওয়ার অভিযোগ এনে ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে মস্কোর একটি আদালত। যদিও রুশ মিডিয়ায় অ্যাক্সেস বন্ধ করার পূর্বেই ফেসবুক নিষিদ্ধ করেছিল পুতিন প্রশাসন।

আরও পড়ুন : বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসছে ইসি

সোমবার (২১ মার্চ) রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

অপরদিকে মেটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনে পাঠানো সৈন্যদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো পোস্টগুলো গ্রহণযোগ্য ঘোষণার পর ইনস্টাগ্রাম ব্লক করে দেয় মস্কো।

রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। তবে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ নেই।

আরও পড়ুন : অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উগ্রবাদের অভিযোগও আনা হবে না বলে জানানো হয়েছে।

মস্কোর আদালতের নির্দেশনা অনুসারে, মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না।

আরও পড়ুন : কোনো ঘর অন্ধকার থাকবে না

তবে এ বিষয়ে মার্ক জুকারবার্গ বা মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য জানা যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা