ইউক্রেনের ৯৭৪ ট্যাংক ধ্বংস
আন্তর্জাতিক

ইউক্রেনের ৯৭৪ ট্যাংক ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া চলমান যুদ্ধে কিয়েভের ৯৭৪ টি ট্যাংক গুড়িয়ে দিয়েছে মস্কো বলে দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (৯ মার্চ) রাশিয়া এ দাবি করেছে ।

আরও পড়ুন:পোল্যান্ড সফরে কমলা হ্যারিস

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে সামরিক অভিযান শুরু হওয়ার পর বুধবার পর্যন্ত দেশটির ৯৭৪টি ট্যাংক ধ্বংস হয়েছে। যার সংখ্যা মঙ্গলবার ( ৮ মার্চ ) পর্যন্ত ছিল ৮৯৭টি।

রাশিয়ার ৬ হাজার সেনা নিহত হয়েছে বলে ধারণা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এছাড়া রুশ মন্ত্রণালয়ের বরাত দিয়ে মস্কোর সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের ৯৭টি ড্রোনও ভূপাতিত করেছে।

এদিকে রুশ-ইউক্রেন যুদ্ধে পোল্যান্ডকে যুদ্ধবিমান সরবরাহের জন্য আমেরিকার কাছে অনুরোধ জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। যেখানে ছিল পোল্যান্ড সরকারেরও সম্মতি। কিন্তু কিয়েভের সেই আবেদনে এখনও চূড়ান্ত সাড়া দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন:বিশ্বে করোনা শনাক্ত ৪৫ কোটি ছাড়াল

অপরদিকে বুধবার ( ৯ মার্চ ) পোল্যান্ড সফরে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি ৩ দিনের এই সফরে রোমানিয়াতে সফরেও যাবেন। ধারণা করা হচ্ছে, তার এই সফরে জটিলতা কেটে যাওয়ার বার্তা মিলতে পারে।

আরও পড়ুন:রোমানিয়ায় যাচ্ছে হাদিসুরের লাশ

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যরাষ্ট্র পোল্যান্ডের কাছে রুশ সেনাবাহিনীর হামলা প্রতিরোধে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন জেলেনস্কি। প্রাথমিকভাবে তাতে সম্মতি দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন।

আরও পড়ুন:বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

শনিবার ( ৫ মার্চ ) এক জুম মিটিংয়ে জেলেনস্কির সাথে কথা বলেন আমেরিকা এবং পোল্যান্ডের প্রতিনিধিরা। পরে প্রেসিডেন্ট জানান, পোল্যান্ড রাজি হয়েছে মিগ-২৯ বিমান পাঠাতে। তারা মার্কিন মতামতের জন্য অপেক্ষা করছে। এর পরেই হোয়াইট হাউসের পক্ষ থেকে সমর্থন মত এসেছিল।

আরও পড়ুন:বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

হোয়াইট হাউসের এক মুখপাত্র এ ব্যাপারে বলেন, এই বিষয়টি নিয়ে কথা হয়েছে পোল্যান্ডের সাথে। এর ফলে দেশটির যে ক্ষতি হবে, তা পূরণ করে দেওয়া হবে। তবে কী ভাবে ক্ষতি পূরণ করা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের ঘাঁটি থেকে বিমান ওড়ানো হলে রাশিয়ার সাথে সঙ্ঘাত বৃদ্ধি পাবে। এছাড়া এ বিষয়টি নিয়ে সমগ্র ন্যাটো জোটে উদ্বেগ বাড়বে।

আরও পড়ুন:মাদকবিরোধী অভিযানে আটক ৫১

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়,পশ্চিমী সংবাদমাধ্যমের একাংশ বলছে, ন্যাটো জোটের কয়েকটি ইউরোপীয় সদস্যরাষ্ট্রের আপত্তিতেই এ ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে বাইডেন সরকার। তাই আসেনি চূড়ান্ত সম্মতি।

আরও পড়ুন:৬ জেলেকে ফেরত দিলো মিয়ানমার

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

আরও পড়ুন:চার হাজার লিটার সয়াবিন জব্দ

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা