আন্তর্জাতিক

রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইউক্রেন সঙ্কটের মধ্যেই বুধবার রাশিয়া সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রায় দুই দশক পর পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান রাশিয়া সফর করছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ কোরেশি জানিয়েছে, আগামী বুধবার দুদিনের সফরে মস্কো যাবেন ইমরান।

পাকিস্তানের শীর্ষ এ কূটনৈতিকের দাবি, ইমরান খানের এ সফর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড় আনবে। জিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো সফরের জন্য তারা পাকিস্তানের প্রধনামন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) পাক বিদেশমন্ত্রক জানিয়েছে, পুতিনের সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ইমরান।

আরও পড়ুন: ভর্তুকি থেকে সরে আসার নির্দেশনা

পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তিক্ত সম্পর্ক ছিল পাকিস্তানের। আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত ফৌজের প্রবেশের পর আমেরিকার মাধ্যমে মুজাহিদ গেরিলাদের সাহায্যের বন্দোবস্ত করেছিল পাকিস্তান।

পরবর্তী সময়ে সোভিয়েতের পতনের পরে মস্কোর অনেকটাই কাছাকাছি এসেছে ইসলামাবাদ। পাকিস্তানের বন্ধুদেশ চীন ইতিমধ্যেই ইউক্রেন বিতর্কে মস্কোর পাশে দাঁড়িয়েছে।

ইমরানের মস্কোর সফরে পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপলাইন প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পে ভারত-পাক সীমান্তবর্তী কাসুর থেকে বন্দরশহর করাচি পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপন করবে রাশিয়া।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা