ইউক্রেন প্রেসিডেন্ট ভ্ল্যাদেমির জেলনস্কি
আন্তর্জাতিক

এখন দেখা যাবে কারা আসল বন্ধু

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা দেশগুলোর হুমকি উপেক্ষা করেই পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাশিয়ার এমন সিদ্ধান্তের বিরোধিতা করে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এখনই দেখা যাবে কারা আমাদের আসল বন্ধু।

আমরা কাউকে ভয় পাই না। কোনো কিছুতেই ভয় পাই না। কারও কাছে বশ্যতা স্বীকার করব না, কারও হাতে আমাদের ভূখণ্ড তুলেও দেব না। সংবাদ বিবিসি।

জেলেনস্কি বলেন, এই সংকটময় পরিস্থিতিতে আমাদের মিত্র দেশগুলোর সহযোগিতা প্রার্থনা করছি। এখন এটিই দেখার বিষয় যে কারা আমাদের আসল বন্ধু। কারা রাশিয়ার এ পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদও বিষয়টি খুব ভালো চোখে দেখছে না। বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকও ডেকেছে। রাশিয়াকে এ সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার জন্য চাপ দিতে নিরাপত্তা পরিষদে আর্জি জানিয়েছে যুক্তরাজ্য।

ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) রাশিয়ার এ সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছে, রাশিয়ার এই অনমনীয় পদক্ষেপ আন্তর্জাতিক নিয়ম, ইউক্রেনের অখণ্ডতা এবং মিনস্ক চুক্তিকে লঙ্ঘন করেছে।

জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আমি মনে করি রাশিয়ার এই পদক্ষেপে ইউক্রেনের অখণ্ডতা, সার্বভৌমত্ব এমনকি জাতিসংঘের নীতিকেও লঙ্ঘন করেছে।

আরও পড়ুন: ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা

ইউক্রেন শান্তি বজায় রাখতে চায়। কূটনৈতিক আলোচনা এবং পন্থার মধ্য দিয়েই সেই কাজ চালিয়ে যেতে চায়। তবে রাশিয়ার হাতে কোনোভাবেই নিজেদের ভূখণ্ড তুলে দেওয়া হবে না। মঙ্গলবার এ বার্তা এবং হুশিয়ারি দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন: সম্পর্ক নতুন উচ্চতায় নিতে সম্মত ভারত

পশ্চিমাদের সতর্ক বাণী উপেক্ষা করে সোমবার পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা