ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেন সীমান্তে সেনা বাড়াচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটোর পক্ষ থেকে বুধবার অভিযোগ করা হয় ইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা আরও বাড়াচ্ছে রাশিয়া। তবে এর আগে মঙ্গলবার মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে সেনাদের কিছু অংশ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার দাবি করে রাশিয়া। খবর-সিএনএন।

এদিকে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের বুধবার ব্রাসেলসে বৈঠকে বসার কথা রয়েছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের সম্মুখীন ইউরোপ। এ বিষয় নিয়েই মূলত আলোচনা হবে।

বৈঠক সামনে রেখে ন্যাটো প্রধান জেন স্টলটেনবার্গ বলেন, রাশিয়া সেনা প্রত্যাহার করছে কি না তা পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনো উত্তেজনা কমার মতো কিছু দেখা যাচ্ছে না বরং দেখা যাচ্ছে মস্কো সীমান্তে সামরিক কার্যক্রম বাড়িয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, রাশিয়া সব সময়ই সেনা এদিক-সেদিক করে। সুতরাং প্রকৃত প্রত্যাহার সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সতর্ক করে জানায়, রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে আক্রমণ করতে পারে। এর মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে সেনা ফিরিয়ে নেওয়ার খবর আসে।

এদিকে, রাশিয়া শুরু থেকেই জানিয়ে আসছে ইউক্রেনে হামলা করার কোনো পরিকল্পনা তাদের নেই।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা