প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে এবার সাইবার হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর ওয়েবসাইট এবং দুটি ব্যাংকের ওয়েবসাইটে এই সাইবার হামলার ঘটনা ঘটে।

এ ছাড়া এই হামলার ফলে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইউক্রেনের দুটি বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংকসহ ইউক্রেনের অন্তত ১০টি ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এপি নিউজ ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবারের এ হামলার জন্য তারা কাকে দায়ী বলে মনে করে, ইউক্রেন সে বিষয়ে সরাসরি কিছু না বললেও তাদের দেওয়া বিবৃতিতে রাশিয়ার দিকে ইঙ্গিতের আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন: কুয়েত প্রবেশে লাগবে না পিসিআর টেস্ট

বিবৃতিতে রাশিয়ার নাম উল্লেখ না করে তারা জানিয়েছে, আগ্রাসী আচরণে কাজ না হওয়ায় অনৈতিক কৌশল বেছে নেওয়া হয়েছে।

ইউক্রেনের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যান এবং এই ঘটনার তদন্তকারী ভিক্টর ঝোরা সিএনএনকে বলেন, হ্যাকিংয়ের ঘটনার জন্য কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে আক্রমণকারীরা ছোট কোনো ক্ষতি করার জন্য এই কৌশল নিয়েছে তা বলা যায় না। কারণ বড় পরিসরে তাদের আক্রমণাত্মক পরিকল্পনা হয়তো কাজ করেনি। তবে সাইবার ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ চলছে।

এদিকে ইউক্রেনের সরকারি সাইট হ্যাক করার খবর পেয়ে সতর্ক অবস্থান নিয়েছে পোল্যান্ড। ইউক্রেনে সাইবার হামলার খবরে পোল্যান্ড সরকারের তরফ থেকে নিরাপত্তা সার্ভিস এবং জনপ্রশাসন সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দুই মাসের বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন উত্তেজনা যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। এতকিছুর মধ্যেও পশ্চিমা বিশ্বের উদ্বেগের মাঝেই ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা ফিরিয়ে নিচ্ছে ক্রেমলিন। ইউক্রেন সীমান্তে মোতায়েনরত কিছু সৈন্যকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা