আন্তর্জাতিক

ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: দুই মাসের বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন উত্তেজনা যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। এতকিছুর মধ্যেও পশ্চিমা বিশ্বের উদ্বেগের মাঝেই ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা ফিরিয়ে নিচ্ছে ক্রেমলিন। ইউক্রেন সীমান্তে মোতায়েনরত কিছু সৈন্যকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এক বিবৃতিতে বলেন, যেহেতু সামরিক প্রশিক্ষণ কর্মকাণ্ড শেষ হয়েছে, তাই প্রতিবারের মতো এবারও কিছু সেনাকে সীমান্ত থেকে ফিরিয়ে আনা হচ্ছে। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কয়েকটি ইউনিটের সেনারা গাড়ি ও রেলযোগে সামরিক ঘাঁটিতে ফিরে আসছেন। সামরিক কনভয়ের অংশ হিসেবে পৃথক ইউনিট পায়ে হেঁটে ফিরবে।

বেশ কয়েকটি সামরিক প্রশিক্ষণ, মহড়া পরিকল্পনা মতো সম্পন্ন হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

ইউক্রেন নিয়ে উত্তেজনা প্রশমিত করতে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আজ (১৫ ফেব্রুয়ারি) বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগেই এমন একটি সিদ্ধান্ত নিল মস্কো। এমন পদক্ষেপে মস্কো এবং পশ্চিমাদের মধ্যে যে বিরোধ তা কমে আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আরও পড়ুন: দেশে আরও ৩৪ জনের মৃত্যু

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে সামরিক জেলার কিছু ইউনিট তাদের অনুশীলন শেষ ঘাঁটিতে ফিরতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই এই অঞ্চলের সেনারা তাদের মালামাল রেল এবং সড়ক পরিবহনে লোড করতে শুরু করেছে ৷

ইউক্রেনে আগ্রাসনের পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। যদিও দেশটির সীমান্তে এক লাখের বেশি সেনাসমাবেশ ঘটিয়েছে মস্কো। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংকট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা ক্লান্ত হয়ে পড়ার এখনও অনেক বাকি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা