আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুক হামলায় মোদাসসার খন্দকার (৩৬) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী নিহত হয়েছেন। ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারান তিনি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রুকলিন পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম এবিসি৭এনওয়াই বলছে, ব্রুকলিনের গ্লেনমোর অ্যাভিনিউয়ের কাছে ফরবেল স্ট্রিটে স্থানীয় সময় বুধবার রাত ১২টার দিকে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ওই বাংলাদেশির নাম মোদাসসার খন্দকার। কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির কাছে ৩৬ বছর বয়সী এই বাংলাদেশির মাথায় গুলি করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত পৌনে ১২টার দিকে সাইপ্রেস হিলস এলাকা থেকে একজন গুলির শব্দ শুনে পুলিশে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখে। এ সময় তার চেতনা ছিল না।

ফরবেল স্ট্রিটের বাসিন্দা মোহাম্মদ কাওসার বলেন, গুলিতে নিহত ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক। তার স্ত্রী এবং এক ছেলে রয়েছে। ব্রুকলিনের বাসিন্দা মোদাসসার খন্দকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।

তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহে আমি এই এলাকায় কয়েকবার গুলির শব্দ শুনেছি। একবার আমি এখানে গাড়ি পার্ক করেছিলাম। এর কয়েক মিনিট পর আমি গুলির শব্দ শুনেছি কি-না নিউইয়র্ক পুলিশ বিভাগ থেকে আমার কাছে জানতে চাওয়া হয়। আমি গুলির শব্দ শুনেছি বলে জানিয়েছিলাম। এই এলাকায় নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটে। এটা নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন।

আরও পড়ুন: খালেদা জিয়াকে পদক, বিষয়টি হাস্যকর

এদিকে, স্থানীয় কমিউনিটির কর্মী খাইরুল ইসলাম খোকন বলেন, গাড়ি ছিনতাইয়ের চেষ্টার সময় সর্বশেষ এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি বলেন, এই এলাকায় প্রচুর অপরাধ ঘটছে। আমরা ব্রুকলিন এবং কুইন্সের সীমান্তে পড়েছি। প্রত্যেক সপ্তাহেই আমাদের ব্যবসা-প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা