ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযানে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যক্তিরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে নারী ও শিশুসহ অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেট জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে মার্কিন বাহিনী সিরিয়ার আতমেহ শহরে অভিযান চালায়। এ সময় ৬ শিশু ও ৪ নারীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

আতমেহ শহরের বাসিন্দারা জানান, মধ্যরাতের দিকে কয়েকটি হেলিকপ্টারে করে আসে মার্কিন সেনারা। এ সময় সেখানে গোলাগুলি শুরু হয়। প্রায় ২ ঘণ্টার মতো সন্ত্রাসীদের সঙ্গে মার্কিন বাহিনীর লড়াই চলে।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর ইউম্যান রাইটস জানায়, ২০১৯ সালে ইসলামিক স্টেট নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যার পর এই অঞ্চলটিতে চালানো সবচেয়ে বড় মার্কিন অভিযান ছিল এটি। তথ্যসূত্র- বিবিসি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা