ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথে তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কাছাকাছি চলে গেছে আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবান সরকার। কিন্তু এই স্বীকৃতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সব শর্ত বিনাবাক্যে মেনে নেবে না তালেবান সরকার।

তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

বুধবার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলেন, স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়ায় আমরা লক্ষ্যবস্তুর কাছাকাছি চলে এসেছি। এটা আমাদের অধিকার, আফগানদের অধিকার। আমরা আমাদের রাজনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখব এবং আমাদের অধিকার পাওয়ার আগ পর্যন্ত এই চেষ্টা অব্যাহত রাখব।

গত জানুয়ারিতে নরওয়েতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈঠক করেছে তালেবান। পশ্চিমা মাটিতে তালেবানের এটাই ছিল প্রথম বৈঠক।

মুত্তাকি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সঙ্গে কথাবার্তা বলতে চায়। এ ক্ষেত্রে আমাদের ভালো অর্জন হয়েছে। বেশ কয়েকটি দেশ কাবুলে তাদের দূতাবাস পরিচালনা করছে। শিগগিরই আরও দেশ তাদের কার্যক্রম শুরু করবে। আমরা আশা করছি কিছু ইউরোপীয় ও আরব দেশও দূতাবাস চালু করবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা