ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

ইসরায়েলি ধর্মযাজক আশ্রয় নিলেন তুরস্কের মসজিদে

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ইস্তাম্বুল শহরে ভারি তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ সময় শত শত মানুষ আশ্রয় নিয়েছে মসজিদে। আর আশ্রয় নেয় সবার মধ্যে এলবাউম নামের এক ইসরায়েলি ধর্মযাজকও ছিলেন।

ওই ধর্মযাজক কোশার খাবারের নিয়ন্ত্রক হিসেবে ইস্তাম্বুলে কাজ করছিলেন। বিভিন্ন কোম্পানি ইহুদি আইন মেনে চলছে কিনা তা যাচাই করছিলেন তিনি। এই কাজটা অনেকটা মুসলিমদের হালাল খাবারের মানদণ্ড যাচাইয়ের মতোই।

কাজ শেষ করেই ৬২ বছর বয়সী এই যাজকের ফ্লাইট ধরার কথা ছিল। কিন্তু প্রচণ্ড তুষারঝড়ে রাস্তায় যানজট শুরু হয়। খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়।

এলবাউমকে স্থানীয় সময় বিকাল ৩টা থেকে পরদিন রাত ২টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা গাড়িতে বসেই অপেক্ষা করতে হয়েছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ইস্তাম্বুল বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত আলি কুসকু মসজিদে নিয়ে যান সেনারা।

রাতভর ওই মসজিদে থাকার অভিজ্ঞতার কথা আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন এলবাউম। তিনি বলেন, সে সময় প্রচণ্ড ঠান্ডা ছিল। অন্যদের মতো আমাকেও জুতা খুলে প্রবেশ করতে হয়েছিল। তবে সেখানকার কার্পেট বেশ উষ্ণ ছিল। লোকজন আমার দিকে একটু তাকিয়েছিল কারণ আমি তাদের চেয়ে কিছুটা ভিন্ন। তবে কেউ কিছু বলেনি এবং তারা হাসছিল। সবকিছু খুব ভালো ছিল।

তিনি আরও বলেন, আমরা একই সৃষ্টিকর্তার প্রার্থনা করি। তাই আমি মনে করি এটা কোনো সমস্যা নয়। বরং একসঙ্গে থাকা, প্রার্থনা করা, নাচগান করা এবং একসঙ্গে হাসা সুন্দর একটি বিষয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা